পর্যটক অপহরণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি থেকে দুই পর্যটকসহ চারজনকে অপহরণের ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে।
বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির সদস্য গুণচন্দ্র ত্রিপুরা বিলাইছড়ি থানায় এই মামলা করেন।
বিলাইছড়ি থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের আসামি করা হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার খন্দকার তারিকুল হাসান বলেন, সেনাবাহিনী অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। গত শনিবার বিলাইছড়ি থেকে দুজন পর্যটক ও দুজন পথপ্রদর্শককে অপহরণ করে সন্ত্রাসীরা।