পর্যটকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল খালেক তাজুল (৩৫)। তাঁর বাড়ি নেত্রকোনায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গত রোববার বিকেলে তাজুল হলিডে মোড়ের সি-ল্যান্ড হোটেলের ৩০১ নম্বর কক্ষে ওঠেন। গতকাল দুপুর ১২টা পর্যন্ত কক্ষটি তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ কক্ষের দরজা ভেঙে পর্যটকের লাশ উদ্ধার করে। ওসি বলেন, হৃৎক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।