পর্যটন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় গতকাল রোববার বাংলাদেশ পর্যটন করপোরেশনের এক কর্মকর্তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তার হওয়া সৈয়দ মো. নাজমুল আরেফীন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডিপ্লোম্যাটস অ্যান্ড প্রিভিলেজড পারসন্স ট্যাক্স ফ্রি শপের সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে করপোরেশনের পিটিএস বিভাগের উপব্যবস্থাপক)। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের জন্য করমুক্ত দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদ ও সিগারেট খোলাবাজারে বিক্রি করে ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে ২০০৬ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে মামলা হয়।