পলাতক আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী শহরের স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কাইয়ুমকে এ মামলায় আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পালিয়ে যান। পরে আদালত তাঁর বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কাইয়ুম ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার বাসিন্দা। এলাকায় তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
এ নিয়ে চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ আবদুল কাইয়ুমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বছরের ২০ মে ফেনী থেকে ফুলগাজীতে যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তাঁর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।