পলাতক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ পলাতক চার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল গফুর, সাহেব মিয়া ও আবুল কাছিমকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছর সাজা পাওয়া আসামি। একই সময়ে পৃথক অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী দক্ষিণপাড়া থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদশাহ মিয়া ও মাতারবাড়ী ইউনিয়নের মনহাজিরপাড়া থেকে নারী নির্যাতন মামলার পলাতক আসামি আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|