পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার বাহাদুরুপুর ইউনিয়নের রামগাঁ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি সুলতান মাহমুদ (৩০) জেলার মান্দা উপজেলার মহানগর গ্রামের আনিছুর রহমানের ছেলে। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ২০১২ সালে সুলতানের বিরুদ্ধে ৩৪ লাখ টাকার চেক অবমূল্যায়নের অভিযোগে দুটি মামলা আছে নওগাঁর আদালতে। মান্দা থানার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাবিনুর রহমান অভিযান চালিয়ে উপজেলার রামগাঁ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।