পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার ডমুরুয়া গ্রামের হাজারীবাড়ির মো. হাছান ওরফে কালাইয়া হত্যা মামলার পলাতক আসামি রাজা মিয়া ওরফে রাজনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর হাছান খুন হন। এ ঘটনায় হাছানের বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে রাজা মিয়াসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে রাজা মিয়া পলাতক ছিলেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী প্রথম আলোকে জানান, রাজা মিয়াকে আজ শনিবার আদালতে হাজির করা হবে।