পলাতক আসামি রুটি সোহেলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর চাঞ্চল্যকর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রসী ‘রুটি সোহেলকে’ অপর দুই সহযোগীসহ র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে চেয়ারম্যান একরাম হত্যা মামলার অন্যতম পলাতক আসািম সন্ত্রাসী রুটি সোহেলকে গ্রেপ্তার করেছে। গতকাল সন্ধ্যা সাতটায় র্যাব-৭ ফেনী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী রুটি সোহেলসহ তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন উপ-অধিনায়ক জসিম উদ্দিন।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গািড়র গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।