পলাতক জেএমবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বুধবার গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে র্যা ব-১৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মেহেদী হাবিব মো. রফিক। তাঁর বাড়ি জামালপুরের ইকবালপুর গ্রামে। ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার দিন ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গণে বোমা হামলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার আসামি মেহেদী। বুধবার রাতে র্যা ব-১৪ ও র্যা ব-১-এর সমন্বিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।