পলাতকদের ধরতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর বর্ধমান বিস্ফোরণে জড়িত ১২ পলাতক জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পুরস্কার ঘোষণা করেছে। এই পলাতক ১২ জঙ্গির মধ্যে ছয়জনের বাড়ি বাংলাদেশে বলে দাবি করেছে এনআইএ। বাকি ছয়জনের বাড়ি পশ্চিমবঙ্গে।
গত বুধবার রাতে এই ১২ জঙ্গির নামধাম উল্লেখ করে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় ছবিসহ পোস্টার সেঁটে দিয়েছে এনআইএ। তাতে উল্লেখ করা হয়েছে কোন জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে কত পুরস্কার দেওয়া হবে। পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘ওয়ান্টেড বাই এনআইএ’।