পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং থানাহাজত থেকে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে থানার পুলিশ জানিয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে উপজেলার ঘৌরদৌড় ব্রিজ থেকে দক্ষিণ মসদগাঁও এলাকার মাদক ব্যবসায়ী ওমর ফারুককে (২৭) ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে লৌহজং থানার পুলিশ। ঘটনার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে।