প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় বিনা বিচারে প্রায় ২৮ মাস ধরে কারাবন্দী পলাশ রুদ্রপালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার পলাশের জামিন মঞ্জুর করেন।
সাগর-রুনি হত্যা মামলায় তাঁদের বাসার নিরাপত্তাকর্মী পলাশকে ২০১২ সালের অক্টোবরে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে এ হত্যায় জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পলাশের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
পলাশের আইনজীবী এস এম আজমল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জামিন আদেশের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না।