পলাশবাড়ীতে জামায়াতের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের রুকন মুজাহিদুল ইসলামকে (৪৫) গতকাল বুধবার কলেজ রোড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মুজাহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলা জামায়াতের রুকন। ১১ ডিসেম্বর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনার মূল নায়ক এবং একাধিক মামলার আসামি মুজাহিদুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২২।