পলাশে মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে খাগৈর গ্রামের শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্দির পরিচালনা পর্ষদ সূত্র জানায়, আজ শনিবার থেকে মন্দিরে তিন দিনব্যাপী লক্ষ্মীপূজা শুরু হবে। এ উপলক্ষে কারিগরেরা ভোর সাড়ে চারটা পর্যন্ত প্রতিমার সাজসজ্জার কাজ করেন। তাঁরা পৌনে পাঁচটার দিকে ঘুমাতে যান। তাঁরা সকালে এসে দেখতে পান চারটি প্রতিমার মাথা ভাঙা।