পলাশে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে সাত বছরের একটি শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার এক ব্যক্তিকে (৪০) আসামি করে থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
শিশুটির পরিবারের লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামি শিশুটির দূরসম্পর্কের আত্মীয়। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে গোসল করার সময় শিশুটিকে ঘর থেকে সাবান এনে দিতে বলেন। শিশুটি সাবান নিয়ে এলে তাকে গোসলখানার ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।