পলিথিন ও জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে। স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, গত সোমবার দিবাগত রাতে চাঁদপুরে মেঘনার মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-২, কোকো-৫, টিপু-৫, বালিয়া ও কোকো-১ থেকে ২১ লাখ ৩৯ হাজার ২০০ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় একটি স্পিডবোট থেকে ৩৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা কারেন্ট জাল ও স্পিডবোট জেলা মৎস্য কর্মকর্তার কাছে এবং পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। আটক পাঁচজনকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুর প্রতিনিধি