পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে একটি পণ্যবাহী নৌযান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পলিথিন জব্দ করা হয়। নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, তাঁর তত্ত্বাবধানে টিম লিডার মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে ভোর ছয়টার দিকে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় ‘মায়ের দোয়া’ নামের একটি পণ্যবাহী নৌযান থেকে মালিকবিহীন অবস্থায় পলিথিন উদ্ধার করা হয়। পলিথিনগুলোর বাজারমূল্য আনুমানিক ছয় লাখ টাকা। অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা পলিথিনগুলো ধ্বংস করা হয়েছে।