পলিথিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের দ্বিগু বাবুর বাজারে গতকাল সোমবার অভিযান চালিয়ে একটি দোকান থেকে ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম নাহিদা বারিকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দোকানের মালিক অঞ্জন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী হাকিম বলেন, শহরের বিভিন্ন বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে জেলা প্রশাসন এ অভিযান চালায়।