প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলেজপাড়া এলাকার একটি গুদাম থেকে গতকাল শনিবার আনুমানিক পাঁচ লাখ টাকার পলিথিন জব্দ করেছে র্যাব। পরে গুদামের মালিক নাঈম ভূঁইয়াকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পলিথিন পুড়িয়ে ফেলা হয়। র্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-হাসান জানান, দুপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও গুদামের মালিককে আটক করা হয়। পরে তাঁকে সহকারী কমিশনারের(ভূমি) আদালতে নেওয়া হয়।