প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ১ টন ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের নগরাঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মাহিদুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে রেয়াজউদ্দিন বাজার পেঁয়াজের গলির দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় গুদামে কাউকে পাওয়া যায়নি। পরে গুদাম দুটি সিলগালা করা হয়।