পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন কেনাবেচা ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত শহরের রাজনগর বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ পলিথিন জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করেন। এ ছাড়া পরিবেশ আইনে একাধিক মামলা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বলেন, সর্বসাধারণের সহায়তায় পঞ্চগড়কে পলিথিনমুক্ত করা হবে। গতকালের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০টি মামলা করা হয়। পঞ্চগড় প্রতিনিধি