পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুটি কারখানা ও একটি দোকানে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ জব্দ করার পাশাপাশি অভিযুক্তদের ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজার নেতৃত্বে ওই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক সাইফুল ইসলাম অংশ নেন। তাঁদের সঙ্গে পুলিশও ছিল। পলিথিন ব্যাগ উৎপাদন ও বিক্রির অপরাধে খলিল মিয়া নামের এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাঁর কাছ থেকে ১ হাজার ৩৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া সুমাইয়া প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং মিলসের মালিক বাবুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা ও তাঁর কাছ থেকে দেড় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। পাইকারি ব্যবসায়ী হামিদ মিয়াকে দুই হাজার টাকা জরিমানা ও ১৫০ কেজি পলিথিন জব্দ করে তারা।
নিজস্ব প্রতিবেদক