পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার তিনটি দোকান থেকে ৬ হাজার ২০০ কেজি ওজনের বিক্রয়নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল উপজেলা সদরের দোকানগুলোতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তানিয়া স্টোর থেকে পাঁচ মেট্রিক টন, আল্লাহর দান স্টোর থেকে এক মেট্রিক টন ও খালেক এন্টারপ্রাইজ থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তানিয়া স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপর দুটি দোকানের কাউকে পাওয়া যায়নি। এ কারণে দোকান দুটি সিলগালা করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন জানান, পলিথিনগুলো ধ্বংস করার জন্য পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।