পলিথিন জব্দ, জরিমানা ও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় আজ মঙ্গলবার তিনটি দোকান থেকে ৪০০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিন দোকান মালিকের বিরুদ্ধে মামলা করা হয় এবং প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সামছুল হক স্টোর, পিয়াস স্টোর ও শরীফুল হক স্টোর থেকে প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে ওই তিন দোকান মালিকের বিরুদ্ধে মামলা করেন ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়।