প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে প্রায় ৫০ মণ পলিথিনের ব্যাগ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকাল আটটায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে পলিথিনগুলো জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালক ঝন্টু বাবু সরকার (৪২) ও পলিথিন সরবরাহকারী আমজাদ হোসেনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিনবোঝাই পিকআপ ভ্যানটি আটক করা হয়। পিকআপ ভ্যানে ৫০টি বস্তায় প্রায় ৫০ মণ পলিথিনের ব্যাগ রয়েছে। সিলেটের হকার্স মার্কেট থেকে এসব পলিথিন শ্রীমঙ্গল নিয়ে যাওয়া হচ্ছিল। মৌলভীবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।