পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পরিবেশ অধিদপ্তর গতকাল বুধবার নগরের সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুতের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে এক লাখ এক হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীদের কাছ থেকে এক হাজার ৩৪৪ কেজি পলিথিন জব্দ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে দেওয়ান স্টোর, রিয়াজ ট্রেডার্স, মিন্টু স্টোর, আফিয়া ট্রেডার্স, জিয়া স্টোর, মানিক স্টোর এবং ওয়ান টাইম স্টোর। অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান জানান, পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন, ২০১০ অনুযায়ী তাদের নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুতের অভিযোগে জরিমানা করা হয়। পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিন এবং জয়শ্রী রানী।