পলিথিন বিক্রির দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিনজনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়েছে ১৫৪ কেজি পলিথিন।
গতকাল পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরের বাজার রোড এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মিয়া অভিযানে নেতৃত্ব দেন।
মেসার্স মীর ব্রাদার্স, মেসার্স তালুকদার বাণিজ্যালয় ও মেসার্স সামি স্টোরকে জরিমানার পাশাপাশি কাঞ্চন আলী মিয়াকে ৫০ হাজার, রিপন খানকে দুই হাজার ও হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।