পলিথিনে মোড়ানো দুই নবজাতকের নিথর দেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের প্রগতি সরণিতে আজ রোববার দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই কন্যাশিশুর দেহ পলিথিনে মোড়ানো ছিল।
বেলা পৌনে একটায় খবর পেয়ে গুলশান থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন মৃতদেহ দুটি উদ্ধার করেন। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান।
বেলাল প্রথম আলোকে বলেন, কে বা কারা প্রগতি সরণির কোকা–কোলা এলাকার রাস্তায় পলিথিনের ব্যাগে মুড়িয়ে এই দুই নবজাতকের মৃতদেহ ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, নবজাতক দুটি যমজ হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।