পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির চার ‘সদস্য’ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার উত্তরা এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।
চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনের খুদে বার্তা পাঠানো হয়।
ডিএমপির খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার চারজন নব্য জেএমবির সদস্য। পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁরা জড়িত। তাঁদের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি ডিএমপি।