পল্লবীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে সিরাজী ইসলাম ওরফে ভুট্টো (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ঘাড় ও কানের কাছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মিরপুর সেকশন-১১, ব্লক ডি-এ সিরাজীর নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজীর স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৮) ও তাঁর বড় বোন ফিকনি বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত সিরাজীর চাচাতো ভাই মুক্তার হোসেন দাবি করেন, বেশ কিছুদিন থেকে তাঁর ভাই ও ভাবির মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান বলেন, নিহত ব্যক্তির ঘাড় ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।