পল্লবীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পল্লবী থানার লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা বলেন, তাঁরা পল্লবীর লালমাটি এলাকায় থাকেন। শিশুটির বাবা দিনমজুর। গতকাল দুপুরে প্রতিবেশী ভেলপুরি বিক্রেতা আবদুল কুদ্দুস (৭০) শিশুটিকে কোমল পানীয় (কোল্ড ড্রিংকস) খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দোতলার ছাদে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কুদ্দুসকে হাতেনাতে আটক করে। পরে তাঁকে ছড়ে দেয়। রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর থেকে আবদুল কুদ্দুস পলাতক। তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে।