পল্লবীতে ছুরিকাঘাতে লেগুনাচালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক লেগুনাচালক মারা গেছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত হওয়া ব্যক্তির নাম মো. হাসান (২০)। তিনি পল্লবী থানা-পুলিশের লেগুনা চালাতেন। এ ঘটনায় সকাল নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, আজ ভোররাত চারটার দিকে পল্লবী বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা, কেন হাসানকে ছুরিকাঘাত করেছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।