পল্লবীতে বাড়ির নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে গত সোমবার রাতে মো. রফিক (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক দাবিদার নারী ও তাঁর গৃহকর্মীকে আটক করা হয়েছে।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, সোমবার রাত দেড়টার দিকে পল্লবীর ১০ নম্বর রোডের ৩ নম্বর লাইনের সি ব্লকের এক বাড়িতে এ ঘটনা ঘটেছে। উদ্ধারের সময় দেখা গেছে, রফিকের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম ছিল। বাড়িটির কলাপসিবল ফটক ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।
ওসি জানান, বাড়িটির মালিকানা নিয়ে সমস্যা আছে। কিছুদিন আগে এক ব্যক্তি ওই বাড়ির মালিকানা দাবি করে থানায় অভিযোগ করেছিলেন। ওই ব্যক্তিই রফিককে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।