পল্লবীতে যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে সোহেল ওরফে ভাগিনা সোহেল (২৫) নামের এক যুবকের গলিত লাশ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, পল্লবীর ১২ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের এমডিসি স্কুলের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের সাততলায় শৌচাগারের সিলিংয় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল শার্ট ও ফুল প্যান্ট। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে সোহেলকে হত্যা করা হয়। এ জন্য তাঁর শরীর ফুলে ও পচে গেছে। সোহেল পল্লবীর সন্ত্রাসী মুন্নার সহযোগী ছিলেন। এ ছাড়া তিনি ঝুট ব্যবসা করতেন। ঘটনা তদন্তে রয়েল নামে সোহেলের এক বন্ধু ও নির্মাণাধীন ভবনের একজন নিরাপত্তাপ্রহরীকে আটক করা হয়েছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।