পল্লবীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার পল্লবী এলাকার একটি বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পল্লবী থানার পুলিশ জানায়, নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (২৭)। ৪ নম্বর ওয়াপদা কলোনির ১০ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্ত হবে।