পল্লবীর বিহারি ক্যাম্পে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক বিহারি যুবক খুন হয়েছেন। তাঁর নাম ওয়াহিদ কসাই (২৬)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, রাতে মাদক সেবনের সময় বন্ধুর ছুরিকাঘাতে ওয়াহিদ মারা যান।
প্রথম আলোকে দেওয়া পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেনের ভাষ্য, ক্যাম্পের ৭ নম্বর লেনে আফরোজ নামের এক বন্ধুর সঙ্গে গাঁজা সেবন করছিলেন ওয়াহিদ। একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে ওয়াহিদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আফরোজ। আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক ওয়াহিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ওয়াহিদের পরিবারের পক্ষ থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা করা হয়নি।