পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন আগে নিখোঁজ হওয়া বগুড়ার কাহালুর পল্লি চিকিৎসক (ভেটেরিনারি) সামছুজ্জামান নান্নুর (২৬) লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত চিকিৎসক সামছুজ্জামান কাহালুর ছোটভাদাহার গ্রামের কমর উদ্দিনের ছেলে। গতকাল সকালে শিবগঞ্জের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
থানার ওসি সমিত কুমার বলেন, ছেলেরা বিদ্যালয় মাঠে খেলতে এসে সেফটি ট্যাংকির ভাঙা অংশ দিয়ে লাশটি দেখে। লাশের হাত-পা বাঁধা ছিল ও শরীরের আঘাতের চিহ্ন আছে।