পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গত মঙ্গলবার রাতে মো. ফোরকান মিয়া নামে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামের অধিবাসী।
পুলিশ জানায়, উপজেলার আনন্দপুর বাজারে পল্লিচিকিৎসক মো. ফোরকানের ওষুধের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ফুলগাজী থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।