পল্লিচিকিৎসককেকুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজার এলাকায় রোববার গভীর রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত রফিকুল ইসলাম নামের এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করেছে। তাঁকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহত পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম জানান, রোববার রাত দুইটার দিকে পুলিশ পরিচয় দিয়ে সাত-আটজন লোক তাঁকে ঘরের দরজা খুলে দিতে বলেন। তিনি দরজা খুলে দিতে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো দা ও ছেনি নিয়ে ওই ব্যক্তিরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তিনি বলেন, দুর্বৃত্তদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।