পশ্চিম সুন্দরবনে তিন সহোদর জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদীতে মাছ ধরার সময় তিন সহোদর জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বৈকারী খালে মাছ ধরার সময় তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের আকবর গাইন, রাশেদুল গাইন ও আব্বাস গাইন।
ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার পাশ্বেখালী গ্রামের রমজান আলী জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে গত রোববার তাঁরা চারজন সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। গতকাল ভোরে বৈকারী খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনীর পরিচয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা চাওয়া হয়। তাঁরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিন ভাইকে আটকে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।