পশ্চিমবঙ্গে পাঁচ বছরে ১০ হাজার বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পাঁচ বছরে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১০ হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তারা গ্রেপ্তার হয়।
বিএসএফের তথ্যমতে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমবঙ্গ অংশে ১২ হাজার ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ১৭৭ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী।
বিএসএফ জানায়, সবচেয়ে বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয় ২০১৩ সালে। ওই বছর তিন হাজার ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত দুই হাজার ৯৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১১ সালে সবচেয়ে কমসংখ্যক ৫৬১ জনকে গ্রেপ্তার করা হয়।