পশ্চিমবঙ্গের হাসনাবাদে সন্দেহভাজন ২ বাংলাদেশি পুলিশ হেফাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ বাসস্ট্যান্ড থেকে আটক দুই বাংলাদেশিকে আদালতের মাধ্যমে সাত দিনের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন ফারুক হোসেন সরদার ও সাদ্দাম শেখ ।
পুলিশ সূত্রে জানা যায়, এঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটায়। দীর্ঘদিন ধরে এঁরা অবৈধভাবে এখানে বসবাস করছিলেন। পুলিশ তাঁদের কাছ থেকে ছয় হাজার ভারতীয় জাল মুদ্রা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই দুজন বাংলাদেশে অবৈধভাবে ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হন।
এদিকে ওই দুজন বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।