পাঁচ ইয়াবা ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু হেডম্যানপাড়া-সংলগ্ন মিয়ানমার সীমান্তে গত রোববার রাত আটটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। তাঁদের মধ্যে দুজনের বাড়ি মিয়ানমারে। এ সময় ইয়াবা বিক্রির নগদ টাকাসহ তিনটি মুঠোফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের তোয়াং চু, মং ম্রো, টেকনাফের হোয়াক্যং গ্রামের মং চাইমা, থিং লাউও ও মং ছাইন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার