পাঁচ কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দূষণের দায়ে ঢাকা ও চট্টগ্রামের পাঁচ শিল্প-কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে এই জরিমানা করা হয়।
অপরিশোধিত বর্জ্য বালু নদে ফেলার দায়ে অধিদপ্তর ঢাকার কুড়িল এলাকার একোয়া ওয়াশিং লিমিটেডকে ১৪ লাখ, আবাবিল এন্টারপ্রাইজকে দুই লাখ এবং সাভারের ঝুমকা টেক্সটাইলকে দুই লাখ টাকা জরিমানা করেন। কর্ণফুলী নদীতে বর্জ্য ফেলার দায়ে এস আলম রিফাইন্ড মিলস লিমিটেডকে ১০ লাখ এবং সি মার্ক (বিডি) লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এসব জরিমানা করেন। বিজ্ঞপ্তি।