পাঁচ কোটি মিটার অবৈধ, কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ট্রলারবোঝাই ৪ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তিনজনকে আটক এবং ট্রলারটি জব্দ করা হয়। গতকাল শুক্রবার সকাল পৌনে ছয়টায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন বরিশালের হিজরা গ্রামের মো. শাহ আলম ব্যাপারী, শুক্কুর আহমেদ ও আলমগীর হোসেন। পরে তাঁদের তিন হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস। জরিমানা আদায়ের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ডের গজারিয়ার স্টেশনের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, জব্দ হওয়া ওই অবৈধ কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৯৩ কোটি টাকা। পরে গজারিয়া লঞ্চঘাট এলাকায় মেঘনার তীরে ইউএনও মাহবুবা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউরের উপস্থিতিতে এসব জাল পোড়ানো হয়।