পাঁচ গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি উপজেলার একটি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে তিন গৃহস্থের পাঁচটি গরু চুরি হয়েছে। উপজেলার হযরতপুর ঘোষপাড়া গ্রামের নৃপেন্দ্রনাথ ঘোষ, সুজিত ঘোষ ও বিমান চন্দ্র ঘোষের গোয়ালঘর থেকে চোরেরা পাঁচটি গরু নিয়ে গেছে। চুরি যাওয়া গরুর মালিকেরা বিষয়টি স্থানীয় বালুভরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরানকে জানিয়েছেন। আল ইমরান বলেন, গরু চুরির ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম গতকাল বুধবার বলেন, থানায় এ ব্যাপারে কেউ অভিযোগও দেননি।