প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল-বড়িয়া রাস্তার তিন মাথার মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চালককে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন। আদালতের নির্বাহী হাকিম ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান পরিচালনা করেন। হাফিজুর রহমান বলেন, ট্রাফিক আইন অমান্য করায় ট্রাকচালক দুলু মিয়া, এনতাজ হোসেন ও এলাহী বক্সকে ৫০০ টাকা করে দেড় হাজার টাকা এবং মোটরসাইকেলচালক ডাবলু মিয়া ও আমজাদ হোসেনকে ২০০ টাকা করে ৪০০ টাকা জরিমানা করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি|