প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে গত রোববার ট্রাক্টরের দুটি টায়ারসহ পাঁচ চোরকে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার তিলকপুর গ্রামে রাত দেড়টায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর ভেবে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেয় গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে ট্রাক্টরের দুটি টায়ার উদ্ধার করা হয়। এরা হলেন ঈমান আলী, রাসেল মিয়া, কামাল হোসেন, তুহিন মিয়া ও তুষার মিয়া । কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।