পাঁচ জুয়াড়ির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শনিবার ভ্রাম্যমাণ আদালত জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন ইউএনও তরফদার সোহেল রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর সদরের ইসমাইল হোসেন (৩২), মো. মোশারফ হোসেন (৪৫), শয়েবুর রহমান (৩৮), ফকির আলী (৩৮) ও রেজাউল করিম (২৪)। নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উত্তর নাকশী গ্রামের কলস নদীর পাড় থেকে জুয়া খেলার সময় পুলিশ ওই পাঁচ ব্যক্তিকে আটক করে। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁদের উপজেলা নির্বাহী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।