প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গাড়ি, দেশি অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নাজ ফিলিং স্টেশনের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ডাকাতেরা সাদা রঙের একটি পিকআপে করে ডাকাতির উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ফিলিং স্টেশনের কাছে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় তাদের পিকআপ তল্লাশি করে তিনটি রামদা, একটি চাপাতি, দুটি শাবলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।